
আওয়াজ অনলাইন: নতুন ভিসানীতি নিয়ে ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। নতুন ভিসানীতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে উৎসাহিত করতে করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
পিটার হাস বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
মার্কিন ভিসানীতি সেই প্রতিশ্রুতিকেই সমর্থন করে। এটা বাংলাদেশের জনগণের জন্যই।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তা করতে আগ্রহী এমন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের যুক্তরাষ্ট্র স্বাগত জানায়।
প্রদর্শনীর উদ্বোধনকালে রাষ্ট্রদূত বলেন, এই আলোকচিত্র প্রদর্শনীটি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যেকার দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং দু’দেশের মানুষের মেলবন্ধনের স্মারক যা সময়ের সাথে সাথে আরো শক্তিশালী হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা শাম্মী আহমেদ প্রমুখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান