হোম » জাতীয় » আগামী জাতীয় সংসদ ভোট হবে ব্যালটে

আগামী জাতীয় সংসদ ভোট হবে ব্যালটে

আওয়াজ অনলাইন : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ভোট হবে ব্যালটে। গত মাসে প্রধান নির্বাচন কমিশনার আগামী নির্বাচনে ৫০ থেকে ৮০টি আসনে ইভিএমে নির্বাচন করার সম্ভাবনার কথা জানালেও বিষয়টি নিয়ে এবার কমিশন অবস্থান পরিস্কার করলো।

আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে এ তথ্য জানান ইসি সচিব জাহাঙ্গীর আলম।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভায় অন্য চার কমিশনারসহ ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন। সূত্র : ই টিভ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!