হোম » জাতীয় » হাতীবান্ধায় ৪র্থ পর্যায়ে মুজিববর্ষের গৃহ পাচ্ছেন ২১০ জন 

হাতীবান্ধায় ৪র্থ পর্যায়ে মুজিববর্ষের গৃহ পাচ্ছেন ২১০ জন 

আসাদ হোসেন রিফাত: লাললমনিরহাটের হাতীবান্ধায় চতুর্থ পর্যায়ে ২১০ জন গৃহহীন পরিবার পাচ্ছেন মুজিববর্ষের ঘর। আগামী ২২ মার্চ ভূমিহীন ও গৃহহীন পরিবারের স্বপ্নের নীড় ও ২ শতক জমিসহ হস্তান্তর করা হবে।
সোমবার দুপুরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন পরিষদের কনফারেন্স কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ধরনের তথ্য জানান।
তিনি আরো বলেন এর আগে ৩য় দফায় ৯৩৮ জন গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর করা হয়েছে। আরো নতুন করে ৫৭টি পরিবারকে গৃহ প্রদান করা হবে। উল্লেখ্য যে, আর কোন ভূমিহীন- গৃহহীন পরিবার পাওয়া না গেলে হাতীবান্ধা উপজেলাকে ভূমিহীন- গৃহহীন শূন্য ঘোষনা করা হবে।
এ সময় সহকারী কমিশনার( ভৃমি) লোকমান হোসেন, পিআইও মাইদুল শাহ্‌, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!