
আওয়াজ অনলাইন: রংপুরবাসী উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করবে ইনশাল্লাহ। রংপুরবাসী আর ভুল করবে না। জনগণের প্রতীক নৌকা প্রতীক। জনগণ বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবে বলে মন্তব্য করেন রংপুর সিটি করপোরেশন নির্বাচণে আওয়ামী লীগের প্রার্থী এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।
আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
নিজের প্রতিক্রিয়া জানিয়ে নৌকার প্রার্থী বলেন, “ভোটের পরিবেশ চমৎকার রয়েছে। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নগরবাসী ভোট দিতে কেন্দ্রে আসছেন। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। রংপুরের মানুষ আর ভুল করবে না। উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেবে।”
তিনি বলেন, “বিজয়ী হয়ে আমি নগরবাসীকে দেয়া ইশতেহারগুলো বাস্তবায়ন করে একটি তিলোত্তমা নগরী হিসেবে রংপুর সিটি করপোরেশনকে গড়ে তুলবো।”
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সবগুলো কেন্দ্রেই ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।
সূত্রঃ একুশে টিভি

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির
আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে