
আওয়াজ অনলাইনঃ আজ শুভ বড়দিন,করোনার কারণে এবার সীমিত পরিসরে বড়দিন উদযাপনের প্রস্তুতি নেয়া হয়েছে।
চার্চগুলোতে নেই অন্য বছরের মতো বর্ণাঢ্য সাজসজ্জা।বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ফার্মগেটের জপমালা রানীর গির্জায় খ্রিষ্টজাগ অনুষ্ঠিত হয়। রাত সাড়ে আটটায় কাকরাইলের সেন্টমেরিস ক্যাথিড্রালে অনুষ্ঠিত হয় খ্রিস্টজাগ।
এর আগে সন্ধ্যায় এই গির্জা পরিদর্শনে করেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।
ডিএমপি কমিশনার জানিয়েছেন, বড়দিন উপলক্ষে কোথাও নিরাপত্তাজনিত হুমকি নেই।
বড়দিনের অনুষ্ঠান শান্তিপূর্ণ করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। এসময় চার্চের পাল পুরোহিত ফাদার বিমল ফ্রান্সিস গোমেজ বলেন, বৈশ্বিক মহামারি পরিস্থিতি থেকে উত্তোরণের জন্য বিশেষ প্রার্থনা করা হবে।

আরও পড়ুন
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘বাংলার জয়যাত্রা’ ১১৫ দিন পর হরমুজ পার হলো