
আওয়াজ অনলাইন : করোনা ভাইরাসের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ে দেশের সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
আজ বুধবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের পারস্পরিক আলোচনার মাধ্যমে ছুটির এই নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনলাইনে মিটিং করে এ সিদ্ধান্ত জানান।
উল্লেখ্য, আগামী ৬ আগস্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শেষ হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবে এই ছুটি আবারো বাড়ানো হলো।
সূত্র: বাসস। /এইচ.

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ