প্রিন্ট এর তারিখঃ জুন ৯, ২০২৬, ২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ণ
দক্ষ নেতৃত্বের স্বীকৃতি, ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক শরীফা হক

টাঙ্গাইল প্রতিনিধি
প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক শরীফা হক।
ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর বিভাগীয় বাছাই কমিটির সভাপতি শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর বিভাগীয় বাছাই কমিটির সদস্য সচিব মো: আবদুল আজিজ কর্তৃক স্বাক্ষরিত এক সরকারি পত্রে সম্প্রতি এ ঘোষণা দেওয়া হয়।
টাঙ্গাইলে যোগদানের পর থেকেই জেলা প্রশাসক শরীফা হক সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিসিএস ২৫তম ব্যাচের এই কর্মকর্তা টাঙ্গাইলের ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করেছেন।
অত্যন্ত সফল ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পাশাপাশি জেলায় যোগদানের পর থেকেই তিনি প্রাথমিক শিক্ষায় রেখেছেন বিশেষ অবদান। শিশুদের প্রতি তাঁর আন্তরিকতা আর শিক্ষার মানোন্নয়নে নেয়া তাঁর উদ্যোগগুলো ব্যাপক প্রশংসিত হয়েছে। তিনি মনে করেন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের ওপর।
শরীফা হক দেশে-বিদেশের নামী প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তিনি মনে করেন, জনগণের আস্থা অর্জনই একজন প্রশাসকের সবচেয়ে বড় সাফল্য। তাই স্বচ্ছতা, জবাবদিহিতা আর মানবিক প্রশাসন প্রতিষ্ঠায় তিনি সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। তাঁর মতে, সরকারি সেবা এমন হতে হবে যেন মানুষ মনে করে রাষ্ট্র তার পাশে আছে।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তাঁর গৃহীত কর্মসূচি একদিন সারাদেশে বিস্তৃত হবে এই আশা রাখেন জেলার বিদ্যানুরাগী জেলা প্রশাসক শরীফা হক।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.