হোম » জাতীয় » নাচোলে নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে মাঠে যৌথ বাহিনী

নাচোলে নির্বাচন ও গণভোটে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে মাঠে যৌথ বাহিনী

মোঃ আরিফুল ইসলাম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে নাচোল উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাঠে তৎপরতা বাড়িয়েছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার বিকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সহকারী রিটার্নিং অফিসার এবং নাচোল উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সর্দারের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়।
এ সময় ভোটারদের মধ্যে গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয় এবং আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা হয়।
এ সময় তার সঙ্গে ছিলেন নাচোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছলাম আলীসহ অন্যান্য কর্মকর্তারা।
সহকারী রিটার্নিং অফিসার ও নাচোল উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সর্দার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে যৌথ বাহিনীর টহল কার্যক্রম শুরু হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!