হোম » জাতীয় » পিরোজপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

পিরোজপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

পিরোজপুর প্রতিনিধি:
‘শিক্ষক পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি’ ও শিক্ষক সংকটে নেতৃত্বদান, ভবিষ্যতের পূনর্নির্মাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকাল ১১ টায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা পরিবার এবং আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা শাখার আয়োজনে শহরের সার্কিট হাউস থেকে র‌্যালিটি শুরু করে প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে বেলা ১২ টায় জেলা প্রশাসনের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দীন ভূঞা জনীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, জেলা শিক্ষা অফিসার মো: ইদ্রিস আলী আজিজী, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, তেজদাসকাঠি কলেজের অধ্যক্ষ ও শিক্ষক নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন, সরকারি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সেক্রেটারি আনসারুজ্জামান হালিম, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সদস্য ও মাহমুদিয়া নেছারিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা গাজী রুহুল আমিন, ফেডারেশনের পৌর সভাপতি ও একরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।

আদর্শ শিক্ষক ফেডারেশনের পৌরসভা শাখার উদ্যোগ শহরের টাউন ক্লাব থেকে একটি র‌্যালিটি ফেডারেশনের জেলা সেক্রেটারি জনাব আনসারুজ্জামান হালিম এর নেতৃত্বে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সি-অফিস হয়ে ডিসি অফিসের আলোচনা সভায় অংশগ্রহণ করে। র‌্যালিতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা শওকত আলী, মো: নুরুল ইসলাম, মো: এমদাদুল হক তালুকদার।

এদিকে জেলার ইন্দুরকানীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মারুফ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অশোক রায়, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সোহাগ উদ্দিন, ফেডারেশনের মাদ্রাসা শাখার সভাপতি মাও. জামাল হোসাইন, কলেজ শাখার সভাপতি প্রভাষক আল-আমিন, মাধ্যমিক শাখার সভাপতি মাও. মফিজুর রহমান ও প্রাথমিক শাখার সভাপতি মো. সানাউল্লাহ নূরী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি এম. আহসানুল ছগীর, সাধারণ সম্পাদক খান মো. নাছির উদ্দিন, এমইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন গাজী এবং স্বাধীন ইবতেদায়ী শিক্ষা উন্নয়নের জেলা সভাপতি এইচ. এম. বাশার প্রমুখ।

‎‎বক্তারা বলেন, শিক্ষকরা জাতির মেরুদণ্ড। একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির ভিত্তি হচ্ছে মানসম্পন্ন শিক্ষা, আর সেই শিক্ষার মূল চালিকাশক্তি শিক্ষক সমাজ। শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করতে হবে। শিক্ষক সমাজের মর্যাদা, দায়িত্ববোধ ও শিক্ষার মানোন্নয়নে তাদের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান।
বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, জাতি গঠনের কারিগর শিক্ষক সমাজের জীবনমান উন্নয়ন ও সকল বৈষম্য দূর করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!