
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ৩টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে অনুদানের চেক ও পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকাদের সম্মানি টাকা
বিতরণ করা হয়। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক ও নগদ টাকা বিতরণ করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।
২০২৪/২০২৫ অর্থ বছরে জন্য সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত ৩টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা করে অনুদানের চেক ও ১৫ জন পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকাদের ৩ হাজার করে সম্মানির টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলের উদ্দেশ্যে বলেন প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে স্বচ্ছ ও জবাবদিহি মূলক সেবার মান বৃদ্ধি করলে সমাজ এবং দেশের উন্নয়ন সাধিত হবে।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির
আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে