প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৯:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৮, ২০২৫, ২:০৬ অপরাহ্ণ
টঙ্গীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ গাজীর দাফন সম্পূর্ণ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ গাজীর দাফন সম্পূর্ণ হয়েছে।
গতকাল রোববার ভোর ৪ টায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। স্ত্রী, ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। এইদিন বাদ জহুর গাজীপুর সিটির ৫৬ নং ওয়ার্ড টঙ্গীর গাজীবাড়ী এলাকায় নিজ বাসভবন প্রাঙ্গনে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। এ সময় বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে গাজীবাড়ী জামে মসজিদে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পূর্ণ করা হয়।
কর্মজীবনে তিনি সাবেক টঙ্গী পৌরসভার কমিশনার, স্থানীয় ওয়ার্ডে আলহাজ্ব চান্দুগাজী স্কুল প্রতিষ্ঠাতা, গাজীবাড়ী শাহী জামে মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এছাড়াও সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে স্বনামধন্য ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যুতে গভীর সমবেদনা ও শ্রদ্ধাঞ্জলি জানান গাজীপুর জেলা প্রশাসক, জেলা, মহানগর বিএনপিসহ সামাজিক মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতা-কর্মী, সংস্কৃতিক, সাংবাদিকসহ সর্বস্তরের এলাকাবাসী। এসময় মরহুম পিতার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী মোঃ সালাউদ্দিন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.