
নাটোর জেলা প্রতিনিধি
বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগীতায় ঔষধ প্রশাসন কর্তৃক নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ও খোলাবাড়িয়া এলাকায় ভেষজ ওষুধের আড়ালে বিপুল পরিমাণ নিষিদ্ধ ও অননুমোদিত ভেজাল ওষুধ এবং প্রতিকারবিহীন ভেষজ দ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়েছে।
লক্ষ্মীপুর বাজারে একটি দোকানে অভিযান চালিয়ে ভেজাল পন্য জব্দ এবং ধ্বংস করা হয়। একই দিনে নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া মধ্যপাড়া এলাকায় কয়েকজন ভেষজ ব্যবসায়ীর মালিকানাধীন ভেষজ মাঠে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল ওষুধ তৈরীর কাঁচামাল জব্দ এবং ধ্বংস করা হয়।
একই সাথে নাটোরের লক্ষীপুর খোলাবাড়িয়া এলাকায় একটি ভেষজ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয় এবং ভেজাল ওষুধ জব্দ এবং ধ্বংস করা হয়।
সারাদিনের শ্বাসরুদ্ধকর অভিযান শেষে ওষুধ প্রশাসন কর্তৃক প্রায় ৫৫ লক্ষ টাকার নকল ভেজাল ওষুধ ধ্বংস করা হয় এবং সেই সাথে প্রায় ১৪ লক্ষ টাকার ওষুধ তৈরীর কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।
অভিযানে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব অননুমোদিত ওষুধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। বাজারে ভেষজ নামধারী এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বিভিন্ন সময় বাজারে নতুন মোড়কে অনুমোদনহীন এবং অস্বাস্থ্যকর এসব ওষুধ জীবনে হুমকি হয়ে দাড়ায়। এসব অসামাজিক এবং অনৈতিক কাজ থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় অভিযুক্ত সকলকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
সেনাবাহিনী এবং ওষুধ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় এসব ভেজাল ওষুধ ক্রয় এবং সেবন থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়। আরও জানানো হয় এমন কার্যকলাপ এর বিরুদ্ধে কোন প্রকার আপোষ করা হবে না এবং ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির
আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে