হোম » জাতীয় » বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট তৌকির মারা গেছেন

বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট তৌকির মারা গেছেন

ঢাকার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর নিহত হয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিমানবাহিনীর একটি সূত্র জানায়, দুর্ঘটনার পর তৌকির বেঁচে ছিলেন; তার পালস পাওয়া গিয়েছিল। কিন্তু এখন তিনি আর নেই।

এর আগে তাকে হেলিকপ্টার এমআই ১৭-তে করে রাজধানীর সিএমএইচ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। জানা যায়, বিধ্বস্ত হওয়ার সময় ফ্লাইটেই ছিলেন তৌকির; এটি ছিল তার প্রথম সোলো ফ্লাইট।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!