হোম » জাতীয় » বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ১৯, আহত অন্তত ৫০

বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ১৯, আহত অন্তত ৫০

বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ সোমবার বিকেলে মাইলস্টোন স্কুলের দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শনের আগে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫০ জন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!