হোম » জাতীয় » পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন পোশাক চূড়ান্ত

পুলিশ, র‍্যাব ও আনসারের নতুন পোশাক চূড়ান্ত

বদলে যাচ্ছে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যদের পোশাক। সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই পরিবর্তিত পোশাক চূড়ান্ত করা হয়।

এর আগে, ১১ আগস্ট পুলিশ ইউনিফর্ম এবং লোগো পরিবর্তনের কথা জানিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেছিলেন, ‘পুলিশের ইউনিফর্ম এবং লোগো সবই পরিবর্তন করা হবে। অনেকেই এই ইউনিফর্ম পরে কাজ করতে চাচ্ছেন না, তাই দ্রুত তা পরিবর্তন করা হবে। মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আলোচনা হবে এবং সিদ্ধান্ত নেওয়া হবে।’

এছাড়া, তিনি পুলিশের রাজনৈতিক প্রভাবমুক্ত পরিচালনার জন্য পুলিশ কমিশন গঠনের প্রস্তাব দেন, যার অধীনে পুলিশ প্রশাসন পরিচালিত হবে।

গত ১১ আগস্ট পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করা হবে বলে জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি জানান, ‘পুলিশের ইউনিফর্ম, লোগো সব পরিবর্তন করা হবে। অনেকের মন ভেঙে গেছে, এই ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না। খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। এসব বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ কমিশন হওয়া উচিত। সেই কমিশনের অধীনে পুলিশ পরিচালিত হবে। তারা কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না। পুলিশকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয়, সেটা নিশ্চিত করতে হবে।’

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!