
সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। সোমবার (১৪ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, রাজধানীর ইস্কাটন এলাকা থেকে আজ রাত পৌনে ৮টার দিকে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, ড. আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তিনি টাঙ্গাইল থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। খাদ্য ও কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘বাংলার জয়যাত্রা’ ১১৫ দিন পর হরমুজ পার হলো