হোম » জাতীয় » সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব গ্রেফতার

৫ আগস্ট ফ্যাসিবাদী সরকার জনরোষে দেশ ছেড়ে পালিয়ে গেলে ছাত্রজনতা পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। ফ্যাসিবাদী সরকারকে সহযোগিতা করার অভিযোগে শুরু হয় ধরাও পাকরাও। ফ্যাসিবাদী সরকারকে সহযোগিতা করা ছাড়াও দুর্নীতি, লুটপাট ও গণঅভ্যুত্থানে মানুষ হত্যার বিভিন্ন মামলায় বিভিন্ন জনকে গ্রেফতার করা হয়েছে। এ প্রেক্ষিতে আজ শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালামকে গ্রেফতা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। রোববার (৬ অক্টোবর) রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আবুল কালাম আজাদ ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি একই কার্যালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন। তার আগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

-আওয়াজ ডেস্ক-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!