
সীমাহীন দুর্নীতিযুক্ত প্রশাসন, আমলাতন্ত্রসহ বিভিন্ন সরকারি দফতরের চাকুরিজীবীদের দেশের সম্পদ কুক্ষিগত করার যে প্রচলন তা নস্যাৎ করার জন্য ইউনুস সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে। তবে আগামী বছর থেকে প্রতি বছরের সম্পদের হিসাব ৩১ ডিসেম্বরের মধ্যে দিতে হবে।
রোববার (২২ সেপ্টেম্বর) সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমাদান নিয়ে সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান এ তথ্য জানান।
তিনি আরো বলেন, সিলগালা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ হিসাব জমা দিতে হবে। ভুল তথ্য থাকলে ১৯৭৯ বিধিমালা অনুযায়ী শাস্তি দেয়া হবে। সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এটি প্রযোজ্য হবে।
সচিব বলেন, সম্পদের বিবরণী অতিগোপনীয় বিধায় এ ক্ষেত্রে তথ্য অধিকার আইন প্রযোজ্য হবে না।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির
আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে