প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৪, ১১:১৪ পূর্বাহ্ণ
মানবাধিকার সমুন্নত রাখা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে ভালো লেগেছে। আমরা আমাদের অংশীদার বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, মানবাধিকার সমুন্নত রাখা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, মানবাধিকার সমুন্নত রাখা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র।
রোববার (১৫ সেপ্টেস্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা সফররত মার্কিন প্রতিনিধিদল পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করে এ বার্তা দিয়েছেন।
বৈঠকে যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শনিবার (১৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল প্রধান রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান একটি প্রতিনিধিদল নিয়ে ঢাকায় আসেন। বিকেল দিল্লি হয়ে ঢাকায় আসেন প্রতিনিধিদলের অন্যতম সদস্য মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
-আওয়াজ ডেস্ক-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.