প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৪, ১:৫০ অপরাহ্ণ
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতন ঘটলে তিনি পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যান। এরপর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
-আওয়াজ ডেস্ক-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.