
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে দ্বিতীয়দিনের মতো শাহবাগের জাতীয় যাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় শাহবাগ ঘুরে এমন চিত্র দেখা গেছে।
শিক্ষার্থীদের এ অংশটি সরকারের সঙ্গে আলোচনার চেষ্টা করছেন। আন্দোলনের সংগঠক আহমেদ তানজিল দুপুর ২টা ৪৫ মিনিটে জানিয়েছেন, আন্দোলনকারীদের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সংগঠক মোশাররফ পাঠানের নেতৃত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গেছে। তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বা ঊর্ধ্বতন কারও সঙ্গে আলোচনার চেষ্টা করবে। বিকেল ৪টায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে আরেকটি দল যাবে। তিনি বলেন, শনিবার আমরা আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে দেখা করতে গিয়েও পারিনি।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে গত ১২ বছর ধরে একদল শিক্ষার্থী আন্দোলন করছেন। শনিবার এ দাবিতে তারা প্রথমে জাতীয় যাদুঘরের সামনে সমাবেশ ও পরে দুপুরে শাহবাগ মোড়ে অবরোধ করেন। রাত সাড়ে ৮টায় তারা অবরোধ তুলে নেন।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির
আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে