
পুলিশের ইমেজ (ভাবমূর্তি) বাড়াতে সময় দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে। আমার কাছে এরকম কোনো কিছু নাই যে, আমি একদিনে সব উন্নতি করে ফেলব। এটা আস্তে আস্তে হবে। তিনি আরও বলেন, আমি তো একদিনে কিছু পারব না। সময় দিতে হবে। আস্তে আস্তে আমি এটার ব্যবস্থা নিচ্ছি।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘বাংলার জয়যাত্রা’ ১১৫ দিন পর হরমুজ পার হলো