হোম » জাতীয় » দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

হত্যা মামলায় দিলীপ কুমার আগরওয়ালা গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এর আগে গুলশানে অবস্থিত ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয় ঘিরে রাখে র‍্যাব। স্বর্ণ ও হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড এবং এর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধান শুরুর পরই সেখানে অভিযানে যায় র‍্যাব।
-আওয়াজ ডেস্ক-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!