
অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সমর্থন আছে এবং থাকবে জানিয়ে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টাকে বলেন, এ সরকারের নেওয়া পদক্ষেপগুলোর বিষয়ে তাদের পূর্ণ সমর্থন আছে। ভবিষ্যতেও এ সমর্থন থাকবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনী সংলাপ শুরু করার অনুরোধ করেছেন বিএনপি নেতারা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দীন আহমেদ।
বিএনপি নেতারা দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কেও জানতে চান এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যে শঙ্কা ও সম্ভাবনা আছে, সে বিষয়েও তারা একমত পোষণ করেন। বিএনপি নেতারা প্রত্যয় ব্যক্ত করে বলেন, বর্তমান সরকার সংস্কার ও নির্বাচন সম্পর্কিত এবং অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষার জন্য যে পদক্ষেপগুলো নেবে, তা নিয়ে সবাই একসঙ্গে কাজ করবে এবং তারা (বিএনপি) এর সমন্বিত অংশীদার হবে।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির
আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে