
পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মো. মনিরুল ইসলামকে। তাকে পুলিশ অধিদপ্তর সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক আদেশে আলোচিত কর্মকর্তা মনিরুলকে ঢাকার পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ, এখন থেকে মাঠে তার কোনো দায়িত্ব নেই।
এর আগে পুলিশের বিশেষায়িত উইং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ছিলেন মনিরুল। ২০২১ সালের ১৪ মার্চে তাকে স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।
১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মাধ্যমে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন মনিরুল। ৯ বছর তিনি গোয়েন্দা শাখায় কাজ করেন। পরবর্তী দুই বছর স্পেশাল ব্রাঞ্চে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি সিটিটিসির অন্যতম প্রতিষ্ঠাতা কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন।
-আওয়াজ অনলাইন-

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির
আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে