হোম » জাতীয় » ডিএমপির ৫ এডিসিকে বদলি

ডিএমপির ৫ এডিসিকে বদলি

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে ভারপ্রাপ্ত ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

সোমবার (১২ আগস্ট) রাতে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।

এতে বলা হয়, ডিএমপির এডিসি মোহাম্মদ ওসমান গনিকে লজিস্টিকস বিভাগের ডিসি (ভারপ্রাপ্ত), এডিসি মো. আসফিকুজ্জামান আকতারকে সদরদপ্তর ও ডিএমপির প্রশাসন বিভাগের ডিসি (ভারপ্রাপ্ত), এডিসি প্রত্যুষ কুমার মজুমদারকে মিরপুর বিভাগের ডিসি (ভারপ্রাপ্ত), এডিসি মোহাম্মদ রাকিব খাঁনকে ট্রাফিক-মিরপুর বিভাগের ডিসি (অতিরিক্ত) এবং এডিসি মো. জিয়াউদ্দিন আহম্মেদকে গোয়েন্দা-গুলশান বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

-আওয়াজ অনলাইন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!