
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হলেন মো. মাইনুল হাসান। বুধবার (৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
একই সঙ্গে ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এদিকে এ কে এম শহিদুর রহমানকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক করা হয়েছে।
-আওয়াজ অনলাইন-

আরও পড়ুন
মাস্টার্স পাস করেও কর্মহীন ৯ লাখ তরুণ: দিশেহারা উচ্চশিক্ষিত বেকার সমাজ
জুলাই থেকে বকেয়াসহ নিয়মিত বেতন স্বাভাবিক হচ্ছে: শিক্ষামন্ত্রী
‘বাংলার জয়যাত্রা’ ১১৫ দিন পর হরমুজ পার হলো