
বাংলাদেশের রাজধানী ঢাকায় কারফিউ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৪(১) ধারানুযায়ী জারি করা কারফিউ আগামী ৩১ জুলাই (বুধবার) থেকে ৩ আগস্ট (শনিবার) সকাল ৭টা-সন্ধ্যা ৮ট পর্যন্ত ১৩ ঘণ্টা ঢাকা মেট্রোপলিটন এলাকার সর্বত্র শিথিল থাকবে। পরবর্তীতে পুনরায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কারফিউ ঢাকা মেট্রোপলিটন এলাকার সর্বত্র চলমান থাকবে।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
জনগণকে আইনি সুরক্ষা দেওয়া পুলিশের প্রধান দায়িত্ব : আইজিপি আলী হোসেন ফকির
আগামী দুই বছরের মধ্যেই বিমানবন্দরটি চালু করার পরিকল্পনা রয়েছে