হোম » জাতীয় » ঢাকা সফরে এলেন ঘানার পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা সফরে এলেন ঘানার পররাষ্ট্রমন্ত্রী

আওয়াজ অনলাইন : ঘানার পররাষ্ট্র বিষয়ক ও আঞ্চলিক সংহতি মন্ত্রী শার্লি আয়োরকর বোচওয়ে আজ আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক সফরে ঢাকা এসেছেন।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বলা হয়, ঘানার পররাষ্ট্রমন্ত্রীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) এএফএম জাহিদ উল ইসলাম অভ্যর্থনা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোচওয়ে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তারা ঢাকা সফরে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বেশ কয়েকটি বৈঠক করবেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!