
মোঃ সবুজ ইসলাম,রাণীশংকৈলে: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভূমিহীনদের ভূমি অধিকার ও সরকারি খাস জমিতে প্রবেশাধিকার এবং অবৈধ দখলদারদের উচ্ছেদের বিরুদ্ধে উপজেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) দুপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর হলরুমে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে সভায় বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মানিক হোসেন। আরও বক্তব্য রাখেন জেলা সমন্বয় পরিষদের সদস্য নুরনেহার, ইউপি সম্পাদক সইফুদ্দিন,নির্বাহী সদস্য আব্দুল করিম, ঐক্য পরিষদের সদস্য নওশাদ আলী, আবাসন প্রকল্পের পুকুর পাড়ের বাসিন্দা মো:রতন প্রমুখ।
সিডিএ’র সহযোগিতায় এসময় স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক সমন্বয়কারী জাহেদুর রহমান। সভায় ইউনিট ব্যবস্থাপক আহসান হাবীব ও মুন্নি আক্তারসহ সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার সদস্যসহ উপজেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ভূমিহীনরা তাদের বিভিন্ন সমস্যা এবং সরকারি ভূমিতে দখলদারদের উচ্ছেদ করতে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করে সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি