
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : প্রতিমাসে ১৬ লাখ করে চাঁদা দিতে হয়,কোনো মাসে দিতে সমস্যা হলে হামলা ও লুটপাট চালায়। সাংবাদ সম্মেলনে চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করেছেন রামপুর সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি লিং (রেজি নং ২৩৯৯/৭২) এর সদস্যরা।
১৫ই অক্টোবর (রবিবার) দুপুরে সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি আবু জাফর ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটনসহ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। তারা আরো বলেন, নবী হোছাইন চৌধুরী চেয়ারম্যান হওয়ার পর থেকে সমিতি থেকে প্রতি বছর ১৬লাখ করে চাঁদা দিতে হয়। কোনো মাসে চাঁদা দিতে এদিক সেদিক হলে হামলা ও লুটপাট করে মৎস ঘেরের মাছ, গরু-ছাগল লুট করে নিয়ে যায়। তারা আরো বলেন, আমরা বেশকয়েকবার চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলমের মাধ্যমে চাঁদাও দিয়েছিলাম।
আমরা এই অত্যাচার ও নির্যাতন থেকে রক্ষা পেতে থানায় গেলেও কোনো কাজ হয় না । এমনকি ৯৯৯ কল দিলেও প্রশাসনের কেউ যায় না। এই ব্যাপারে আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে জানান সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ