
বগুড়া প্রতিনিধি : ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে বগুড়া জেলা অঙ্কন ও প্রচার শিল্পী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে মিজানুর রাশেদ রব্বানী সভাপতি (বিনা প্রতিদ্বন্দ্বীতায়) এবং ফজলে রাব্বী সাধারণ সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বীতায়) নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৪ অক্টোবর) বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় ফলাফল ঘোষণা করেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার আজিজুল হক মঞ্জু। ঘোষিত ফলাফল অনুযায়ী, সংগঠনটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি এনামুল হক (উড়োজাহাজ), ও একেএম নাফিসুল আলম জেমস (মোটর সাইকেল), ক্রীড়া সম্পাদক পদে আব্দুল হালিম তপু (ফুটবল), সাংস্কৃতিক সম্পাদক পদে রনি শাহ (গিটার), প্রচার সম্পাদক পদে ছাব্বির হোসেন (মাইক), ধর্মীয় সম্পাদক পদে আব্দুল মান্নান দুলাল (মিনার), কার্যনির্বাহী সদস্য পদে আমিনুল ইসলাম (আম), আবুল কাশেম (শাপলা), সাব্বির হোসেন মিঠু (কুড়েঘর) নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা যায়, ১৭টি পদের বিপরীতে ৬টি পদে ভোট গ্রহণ করা হয়। এরমধ্যে ৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সুমন সরদার, সাংগঠনিক সম্পাদক পদে আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক পদে এনামুল হক, কোষাধ্যক্ষ পদে আব্দুর রহমান, দপ্তর সম্পাদক পদে গোলাম রফিক, সড়ক সম্পাদক পদে শাহাদত হোসেন। সংগঠনটির মোট ৩৯৪ জন ভোটারের মধ্যে ৩৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা