প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৩, ৫:৩৯ অপরাহ্ণ
টুয়াকের নব নির্বাচিত সভাপতি তোফায়েল আহমদের সঙ্গে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের ফুলেল শুভেচ্ছা বিনিময়

কক্সবাজার প্রতিনিধি: ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর নবনির্বাচিত সভাপতি ও কক্সবাজার উপকুলীয় সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্ঠা তোফায়েল আহমদের সঙ্গে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।
১৭ সেপ্টেম্বর (রোববার) বিকাল ৫টার সময় কক্সবাজার হোটেল সাগরগাঁও তোফায়েল আহমদের ব্যক্তিগত অফিসে নবনির্বাচিত সভাপতি কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্ঠা তোফায়েল আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এসময় অভিনন্দন জানিয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের নেতৃবৃন্দরা। এরপর সংক্ষিপ্ত মতবিনিময় করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন,কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরী, কার্যকরী সভাপতি ইমাম খাইর, সাধারণ সম্পাদক হোবাইব সজীব,নির্বাহী সদস্য মোহাস্মদ শাহাব উদ্দিন,সদস্য এরফান হোছাইন,কপিল বিন আমির, ইয়াছিন আরাফাত, পর্যবেক্ষণ সদস্য এস এম শাহরিয়া প্রমূখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.