
আওয়াজ অনলাইন: একুশে পদকপ্রাপ্ত ও দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলনের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ।
বহু প্রতিভাসম্পন্ন সাংবাদিক হাবিবুর রহমান মিলন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) চেয়ারম্যান ও ঐক্যবদ্ধ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ছিলেন। ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়ায় তাকে জেলেও যেতে হয়।
সাংবাদিক হাবিবুর রহমান মিলন ১৯৬৩ সালে ‘দৈনিক সংবাদ’র মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু করেন। ১৯৬৪ সালে ‘দৈনিক পয়গাম’ ও ‘দৈনিক আজাদ’-এ কাজ করার পর ১৯৬৫ সালে তোফাজ্জল হোসেন মানিক মিয়ার আহ্বানে দৈনিক ইত্তেফাকে যোগদান করেন।
মৃত্যর আগ পযর্ন্ত তিনি দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাংবাদিকতাই ছিল তার একমাত্র পেশা।
১৯৩৫ সালে জন্মগ্রহণকারী এই কৃতি সাংবাদিক দৈনিক ইত্তেফাকে ‘ঘরে-বাইরে’ শিরোনামে কলাম লিখতেন সন্ধানী ছদ্মনামে। সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১২ সালে তাকে একুশে পদকে ভূষিত করেন।
তিনি ২০১৫ সালের আজকের এই দিনে পরলোকগমন করেন।

আরও পড়ুন
এসএসপি নির্বাচন ২০২৬: সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করলেন মোঃ মিরাজ হোসেন
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা
নীলফামারী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত