প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৩, ১:২১ অপরাহ্ণ
ধুনট উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ রাশেদের সুস্থতা কামনা

এম এ রাশেদ: বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ রাশেদের সুস্থতা কামনা করেছেন প্রেসক্লাবের সকল সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট জনেরা।
এম এ রাশেদ জাতীয় দৈনিক গনমানুষের আওয়াজ পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি ও আলোকিত বগুড়া পত্রিকার বার্তা সম্পাদক।
উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর তার গ্রামের বাড়ি হলেও, পেশাগত কারনে ধুনট পৌর এলাকার উওর অফিসার পাড়া হাসপাতাল মোড়ের বসবাস করেন ।
তিনি দীর্ঘদিন থেকে হার্ণিয়া রোগে আক্রান্ত হয়ে দুর্বিষহ জীবন যাপন করছেন। বিভিন্ন ডাক্তারের চিকিৎসা নিয়েও কোন উন্নতি হচ্ছেনা বলে জানায় সাংবাদিক এম এ রাশেদ।
অনেকটা অস্বাভাবিক শরীরে তার চলাফেরা ওঠা বসা সহ নানা ধরনের কাজ করতে বেশ বেগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। শারীরিক খোঁজ নিতে গেলে কান্নায় ভেঙ্গে পড়েন।
তার দ্রুত সুস্থতা কামনা করেছেন ধুনট উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী কারিমুল হাসান, সভাপতি গিয়াস উদ্দিন টিক্কা, সহসভাপতি রাকিবুল ইসলামসহ অন্যান্য সদস্য এবং জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নানা শ্রেনী পেশার বিশিষ্ট জনেরা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.