
আওয়াজ প্রতিবেদক: বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক ‘গণমানুষের আওয়াজ’ এর প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক সাংবাদিক খন্দকার মাঝহারুল ইসলাম আর নেই।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।
তিনি স্ত্রী, দুই সন্তান, ভাই-বোনসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
খন্দকার মাঝহারুল ইসলাম বেশকিছুদিন যাবৎ ডায়াবেটিসসহ বেশ কিছু রোগে আক্রান্ত ছিলেন। সাংবাদিক খন্দকার মাঝহারুল ইসলাম তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে ‘গণমানুষের আওয়াজ’-এর প্রতিষ্ঠাকালীন সাপ্তাহিক ‘গণমানুষের আওয়াজ’ এর নির্বাহী সম্পাদক ও মাসিক প্রভাতের ডাক এর সম্পাদক ও প্রকাশ ছিলেন।
এছাড়া তিনি একটি বেসরকারি ব্যাংকে ও বাংলাদেশ বেতারের অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন ‘গণমানুষের আওয়াজ’ এর সম্পাদক মোঃ আইনুল হকসহ অন্য সহকর্মীরা। শুক্রবার বাদ এশা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক গোরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবাররের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার