প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৩, ৩:২০ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মৌন প্রতিবাদ ও মানববন্ধন

মোঃ ইসলাম: ঠাকুরগাঁওয়ের সাংবাদিক রহিম শুভ'র নিঃশর্ত মুক্তি, যমুনা টেলিভিশনের রংপুরের স্টাফ রিপোর্টার মাজহারুল মান্নান, দেশ টিভির খুলনা বিভাগীয় প্রতিনিধি অসীম সহ বাংলাদেশের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জন্য মৌন প্রতিবাদ এবং মানববন্ধন করেছে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকরা।
গতকাল রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের আয়োজনে শহরের চৌরাস্তায় ঘন্টা ব্যাপী মৌন প্রতিবাদ ও মানববন্ধন করেন তারা।
এসময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি পার্থ সারথি দাস, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের সকল সাংবাদিকদের উপর হামলা, মামলা ও নির্যাতন বন্ধ ও যেসব সাংবাদিকদের কারাবন্দি করে রাখা হয়েছে তাদের দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয় মানববন্ধনে। তাদের দ্রুত মুক্তি না দিলে সারাদেশে ব্যাপক কর্মসূচি দেওয়া হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.