
বদলগাছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ হস্থান্তর উপলক্ষে প্রেসব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন।
২০মার্চ সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে দুপুর ১২টায় প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের জানান, মুজিব শতবর্ষে ভ‚মিহীন ও
গৃহহীন ‘ক’ শ্রেণীর পরিবার পূর্নবাসনের লক্ষে ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ২২ মার্চ দেশব্যাপী একযোগে জমি ও গৃহ হস্তান্তর এর শুভ উদ্ধোধন করবেন। এই উপলক্ষে ওই দিন বদলগাছী উপজেলায় নির্মিত এবং নির্মিতব্য ১০০ টি ভূমিহীন পরিবারের মাঝে ২শতক জমিসহ গৃহ হস্থান্তর করা হবে।
তিনি আরো জানান, প্রতিটি গৃহ নির্মাণে ব্যয় ২ লক্ষ ৮৪ হাজার টাকা। প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মইনুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ, প্রেসক্লাব বদলগাছীর সাধারণ সম্পাদক হাফিজার রহমান, সাংবাদিক আবু জার গিফারী, মশিউর রহমান, মোসাদ্দেক হোসেন, আবু রায়হান প্রমূখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল