হোম » গণমাধ্যম » উল্লাপাড়ায় দৈনিক গণমানুষের আওয়াজ এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

উল্লাপাড়ায় দৈনিক গণমানুষের আওয়াজ এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

রায়হান আলীঃ নানা কর্মসূচির মধ্য দিয়ে উল্লাপাড়ায় দৈনিক গণমানুষের আওয়াজের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টায় উল্লাপাড়া প্রেস ক্লাবের হলরুমে উল্লাপাড়া প্রতিনিধি মোঃ রায়হান আলীর আয়োজনে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়।

উল্লাপাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল বাতেন হিরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন। এসময় তিনি বলেন,দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকা আগামীতে আরো এগিয়ে যাবে এবং আরো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর, বাংলাদেশ আওয়ামী লীগ উল্লপাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল। বক্তরা পত্রিকার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেন। আলোচনা সভায় সঞ্চালনা করেন উল্লাপাড়া সরকারি মার্চেন্ট পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক আব্দুস ছালাম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন উল্লাপাড়ায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, লেখক ও সুধীবৃন্দ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!