
দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির দপ্তর ও প্রচার সম্পাদক জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার দাগনভূঞা প্রতিনিধি নুর হোসেনকে মোবাইলে হুমকি ও অশালীন কথার অডিও রেকর্ড ভাইরাল।
গত শনিবার সন্ধা ৬ টার সময় মোকাররম বিল্লাহ নামের এক ব্যক্তি তার মোবাইল থেকে ফেনীর ২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারি, সিনিয়র সাংবাদিক বখতেয়ার মুন্না, শাহাদাত হোসাইন, রফিকুল ইসলামকে নিয়ে ও বাজে মন্তব্য করেন।
এ কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও ভাইরাল হয় অতি দ্রুত। এদিকে সাংবাদিক নুর হোসেন জীবনের নিরাপত্তার কথা বিবেচনায় দাগনভূঞা থানায় সাধারণ ডায়েরি করেন। অভিযোগে উল্লেখ করেন “তুই রিপোর্টার্স এর কে সভাপতি না সাধারণ সম্পাদক? তুই তো চুনোফুটি, ফেনীর এমপি নিজাম হাজারির নামে মামলা দিছি, তোর নামে নারী দিয়ে মামলা করাবো। তোকে এমনভাবে সায়েস্তা করবো যাওয়ার পথ পাবিনা। করোছ তো নৈশ প্রহরি ও ক্যামেরা নিয়ে গুরুছ”। এসব ঘটনায় দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটিসহ দাগনভূঞা কর্মরত সাংবাদিকগন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. হাসান ইমাম সাধারণ ডায়েরির বিষয়ে সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন। এই বিষয়ে দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সম্পাদক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং দোষীকে দ্রুত গ্রেফতারের জোর দাবি জানান তারা।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য