
রাউজ আলী: পাবনার বেড়ায় বুধবার(১৫ ই ফেব্রুয়ারি ) দৈনিক মানবজমিন পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (রজতজয়ন্তী) পালিত হয়েছে।
সকালে বেড়া প্রেসক্লাব হলরুমে মানবজমিন পত্রিকার বেড়া উপজেলা প্রতিনিধি সাইদুর রহমান বকুলের সঞ্চালনায় বেড়া প্রেসক্লাবের সভাপতি ডাঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহসিন মল্লিক,সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সান(বাংলাদেশ বুলেটিন ),সাবেক সাধারণ সম্পাদক প্রেফসর আবুল কালাম আজাদ(করতোয়া),ওয়াহিদুজ্জামান (আজকের পত্রিকা) , রতন কুমার আচার্য (ইত্তেফাক) ,বরুন রায় (প্রথম আলো), হারুন আর রশিদ (জনকন্ঠ), রুহুল আমিন(আজকের সংবাদ),রাউজ আলী (তৃতীয় মাত্রা) প্রমূখ।
বক্তরা সত্য প্রকাশে সাহসী ভুমিকা রাখায় পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান চৌধুরী ভ‚য়সী প্রশংসা ও দৈনিক মানব জমিন পত্রিকার উত্তর উত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন। পরে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে কর্মসূচি শেষ করা হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান