প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২২, ৪:৪৭ পি.এম
হাতীবান্ধায় জেলা প্রশাসকের বিদায় অভিবাদন

মিজানুর রহমানঃ লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফরের পদোন্নতি ও বদলিজনিত কারনে এক বিদায় অভিবাদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধায় হাতীবান্ধা উপজেলা প্রশাসন উক্ত অনুষ্ঠানের আয়োজন করেছেন।
ইউএনও নাজির হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত জেলা প্রশাসক আবু জাফর। যিনি পদোন্নতি পেয়ে যুগ্ন সচিব হিসেবে রংপুর বিভাগীয় কার্যালয়ে যোগদান করবেন। এতে আরো বক্তব্য রাখেন হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, ওসি শাহা আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে গড্ডিমারী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ. আবু বক্কর সিদ্দিক শ্যামল, সিংগীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল আলম সাদাত, হাতীবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরল হক, মফস্বল সাংবাদিক ফোরামের জেলা কমিটি’র সম্পাদক আসাদুজ্জামান সাজু , দইখাওয়া আদর্শ কলেজ অধ্যক্ষ. মোফাজ্জল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক রোকনুজ্জামান সোহেল ও সোমা টি স্টেট এর স্বত্বাধিকারী ফেরদৌস আহমেদ প্রমুখ। আলোচনা শেষে বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার দেয়া হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.