প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২২, ৫:৪৯ পি.এম
সোনারগাঁয়ে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুগান্তরের বর্ষপূর্তি উদযাপন

মোঃ কবির হোসেন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জঃ "অগ্রযাত্রায় অবিচল" স্লোগানে মহান ভাষার মাসে সোনারগাঁয়ে ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আলোচনা সভা দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা, যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মরণে দোয়া করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া যুগান্তরের প্রকাশক ও যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলামের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। বক্তারা যুগান্তরের স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মৃতিময় বর্ণাঢ্য জীবনের নানাদিক তুলে ধরেন। বলেন, "কর্মে তুমি বেঁচে থাকবে। আমরা তোমাকে ভুলবো না।" অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক এলাহী, সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল। দৈনিক যুগান্তর এর স্টাফ রিপোর্টার (সোনারগাঁ) ও স্বজন উপদেষ্টা আল আমিন তুষারের সঞ্চালনায় ও স্বজন সমাবেশ সোনারগাঁ শাখার সভাপতি দেওয়ান শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আরজুরুল হক, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, স্বজন সমাবেশ সোনারগাঁ শাখার উপদেষ্টা আনোয়ার হোসেন আনু, সহ-সভাপতি রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মহসীন, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, মনিরুজ্জামান, শাহাদাত হোসেন রতন, হীরালাল বাদশা, আনিসুর রহমান, মশিউর রহমান, মাজহারুল ইসলাম, মোঃ কবির হোসেন, নাসির উদ্দীন, হুমায়ুন কবির, মাসুদ রানা, রুবেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে এক বনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুগান্তরের বর্ষপূর্তির ২৩ পাউন্ড কেক কাটা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.