
ডেস্ক রিপোর্ট : দেশের ৫৯ শতাংশ মানুষ মোবাইলফোনে গণমাধ্যমের অনলাইন সংস্করণে খবর পড়েন। আর সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক) ব্যবহারকারীদের ৩১ শতাংশই খবরের জন্য ফেসবুকে আস্থা রাখেন।
গণমাধ্যমবিষয়ক জাতীয় এ জনমত জরিপে, অংশগ্রহণকারীদের ৭৩ শতাংশ জানিয়েছেন তারা মুদ্রিত (ছাপা) সংবাদপত্র পড়েন না। কারণ হিসেবে ৪৬ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, খবরের কাগজ পড়ার প্রয়োজন মনে করেন না তারা।
টেলিভিশনের ক্ষেত্রে এর হার ৫৩ শতাংশের বেশি। জরিপে অংশ নেওয়া ৬৫ শতাংশ মানুষ জানিয়েছেন তারা টেলিভিশন দেখেন।
চলতি বছরের শুরু থেকে সাত জানুয়ারি দেশের ৬৪ জেলায় ৪৫ হাজার খানা (হাউজহোল্ড) থেকে ১০ বছরের বেশি বয়সের সদস্য থেকে উত্তর সংগ্রহ করা হয়েছে।
এর মাধ্যমে গণমাধ্যমের বিস্তার, মানুষের সংবাদ পড়ার অভ্যাসের পরিবর্তন, গণমাধ্যমের ওপর মানুষের আস্থা, গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি বিষয় প্রতিফলিত হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে এ চিত্র উঠে এসেছে।