
মোঃ মোরসালিন ইসলাম, ফুলবাড়ী প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে চালের বাজার নিয়ন্ত্রনে ও অবৈধ্য মজুদদারদের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালকের অভিযান ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গত (২৪ জানুয়ারী) বুধবার বিকালে চালের বাজার নিয়ন্ত্রনে অভিযান ও অবৈধ্য মজুদারদের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন চালের মিল পরিদর্শন ও ফুলবাড়ী সরকারী কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক (উপ-সচিব) আবি আব্দুল্লাহ। এসময় দিনাজপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মাহাবুব উল কমির,জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামাল হোসেন,ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল উপস্থিত ছিলেন।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক (উপ-সচিব) আবি আব্দুল্লাহ জানান, অবৈধ্য চাল মুজতদারতের বিরুদ্ধে সারাদেশে আমরা অভিযান পরিচালনা করছি। আজ প্রাথমিক ভাবে চাল মিল মালিকদের সতর্ক করা হলো। এবং ফুলবাড়ী সরকারী কলেজের শিক্ষার্থী ও শিক্ষকগনকে অবৈধ্য চাল মুজদদারদের বিরুদ্ধে দাড়ানোর আহবান জানান হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২