প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২২, ৩:৩৫ অপরাহ্ণ
এ সরকার উন্নয়নের সরকার : এমপি মোতাহার হোসেন

মিজানুর রহমান: লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি বলেছেন, এ সরকার উন্নয়নের সরকার। এ এলাকার উন্নয়ন আওয়ামী লীগ সরকারের মাধ্যমে হয়েছে।
গতকাল মঙ্গলবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দমিজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ওই দিন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দুই কোটি ৩৬ লাখ ৯৮ হাজার ছয়শ ২৬ টাকা ব্যয়ে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করা হয়েছে।
অপর ২টি হলো দক্ষিণ সিন্দুর্না সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম আমঝোল সরকারি প্রাথমিক বিদ্যালয়। উদ্বোধনকালে উপজেলা প্রকৌশলী নজির হোসেন, টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও নওদাবাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন সাগর, দিলীপ কুমার সিংহ, টংভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মঞ্জু, দমিজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি একরামুল হক কায়সার ও ঠিকাদার মোর্শেদ আলম উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.