প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৪:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ৩:১৯ পি.এম
সংকট

ভাতের হাঁড়ি চাপা নীরব,
রান্নাঘরে দুঃখের গান,
ঋণের খাতায় জমে শুধু
অগোছালো সময়ের টান।
তবু মানুষ বাঁচে আশায়,
যতই ঘনিয়ে আসে আঁধার,
হৃদয় জানে আলো ফুটবে
অভাব ভাঙা ভোরের পার।
জে জে জাহিদ হাসান
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.