প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৭:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০২৫, ১২:১৩ পি.এম
নীরবতার সুর

সময়ের সাথে যদি স্মৃতিও চলে যেতো
মানুষ হেসে খুব আনন্দ পেত,
সময় চলে যায় স্মৃতি পরে রয়,
হাসির আড়ালে দুঃখ'রা কথা কয়।
দিনের পাশে রাত আসে নীরব পায়ে,
চিহ্ন রেখে যায় হৃদয়ের পাতায়।
কিছু শব্দ হারায়, কিছু থেকে যায়,
কালের খেয়ায় স্মৃতি ভেসে যায়।
হৃদয়ের আয়নায় আঁকা কিছু ক্ষণ,
রঙ মুছে গেলে পড়ে শুধু মন।
চাইলে ভুলে যাই, তবু কেন জানি,
মনে পড়ে যায়, থেমে থাকা সেই বাণী।
নীরবতার মাঝে বাজে এক সুর,
জানেনা কেউ, কিসের এত দুর।
সময় বলে, “চল”, মন বলে, “থাম”,
এভাবে জীবন হয়ে ওঠে এক ধাঁধার নাম।
কখনো মনে হয়, সবই ছিল স্বপ্ন,
ছোঁয়ার আগেই মিলায় তার রূপ।
যা ছিলো, ছিলো—তারই অভিঘাতে,
আজও নিঃশব্দ কাঁপে হৃদয়ের পাতে।
কবির নাম:জে জে জাহিদ হাসান
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.