প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ৮:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৫, ১২:১২ পি.এম
অমর একুশে বইমেলায় মুহাম্মদ শরীফুল ইসলামের ‘স্মৃতির পাহাড়ের’ মোড়ক উন্মোচন

আওয়াজ অনলাইন:
অমর একুশে বইমেলায় গ্রন্থ উন্মোচন মঞ্চে ১৭ ফেব্রুয়ারি তরুণ প্রতিশ্রুতিশীল কবি মুহাম্মদ শরীফুল ইসলামের প্রথম কাব্য গ্রন্থ 'স্মৃতির পাহাড়ের' মোড়ক উন্মোচন করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন জুলাই বিপ্লবের বীর শহীদ মাহমুদুর রহমান সৈকতের মা এবং বড় বোন। আরো উপস্থিত ছিলেন কবি,লেখক ও প্রকাশক নীলসাধু, লেখক শিমুল আহমেদ, কবি মুস্তফা, ফ্যামেলিয়ার গ্রুপের পরিচালক এবং উদ্যোক্তা প্রশিক্ষক কামরুল হাসান শিমূল।
বইটি পাওয়া যাবে-এক রঙা এক ঘুড়ি প্রকাশনীতে,স্টল নাম্বার-৬১৮ এবং ডিজাইন সোর্স আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র বাড়ী-৩১৮, রোড-১৬, ব্লক-কে, দক্ষিণ বনশ্রী, ঢাকা-১২১৯। অনলাইনে রকমারিতে পাওয়া যাচ্ছে। বই সংগ্রহ করুন।কেনাকাটার তালিকায় বই রাখুন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.