প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২৪, ৪:০৮ অপরাহ্ণ
জ্বলছে কষ্টের আগুন

শাহজাহান সিরাজ সবুজ:
বুকের জমিনে জন্মেছে আগাছা,
কাস্তে হস্তে সকাল- সাঁঝে,
আগাছাগুলো দিচ্ছি নিড়ানি,
কিন্তু আগাছাগুলো জন্মায় বারবার,
বৃথাই উপড়ে ফেলার চেষ্টা চালাই।
আমার দু'চোখের কোণে বয়ে চলে,
এক বিদঘুটে কষ্টের নদী।
শূন্যতায় আর্তনাদ করে আমার প্রাণ,
তাই পান করি বি'ষের শরাব!
ব্যর্থতার নিদারুন মঞ্চে দাঁড়িয়ে,
করি ভালো থাকার অভিনয়।
অভিনয়ে মুখে আঁকি
বিজয়ের এক চিতলে করুণ হাসি।
অঙ্গজুড়ে নীল বি'ষে ছেয়ে গেছে,
আমার ছোট্ট পৃথিবী।
আমার হৃদয়ে ব্যথার বিদঘুটে ক্ষত,
তোমার হস্তে খামচে ধরেছো,
আমার ক্ষত-বিক্ষত আহত হৃদয়।
আমার বুকের শুষ্ক জমিনে,
জ্বলছে কষ্টের আগুন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.